গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah শ্বেতা খানের তৃণমূল যোগ!

    শ্বেতা খানের তৃণমূল যোগ!

    0
    435
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শ্বেতা খানের সঙ্গে এবার তৃণমূল যোগ সামনে এসেছে। যা নিয়ে আক্রমণ করেছে বিরোধীরা।
    শ্বেতা খানের ফেসবুক প্রোফাইলে একাবিক তৃণমূল নেতার সঙ্গে ছবি মিলেছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সংখ্যালঘু সেলের মিছিলে মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে একেবারে সামনে সারিতে ছিলেন শ্বেতা। অন্যদিকে আরেক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শ্বেতা খানের ছবি রয়েছে। বিষয়টি সামনে আসতে মন্ত্রী অরূপ রায় বলেছেন এখন তৃণমূল কংগ্রেসে সবাই গা মেলাতে চান। যিনি অপরাধী তাঁর অপরাধ তো আগে জানা যায়নি। এখন সামনে এসেছে। মিছিলে লাখ লাখ মানুষ জমায়েত করেন। কে কোন কাজের সঙ্গে যুক্ত তা জানা সম্ভব নয়। অরূপ বিশ্বাস বলেছেন অপরাধ করলে শাস্তি পাবে, তৃণমূল অপরাধকে প্রশ্রয় দেয় না। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
    দলের কর্মসূচিতে অনেক মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন। কে কোথায় দুষ্কর্ম করেছেন তা জানা সম্ভব নয়।