গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata নাবালিকাকে খুনের চেষ্টা-গয়না লুঠ, চিৎপুরে গ্রেফতার সাঁতার প্রশিক্ষক

    নাবালিকাকে খুনের চেষ্টা-গয়না লুঠ, চিৎপুরে গ্রেফতার সাঁতার প্রশিক্ষক

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নাবালিকাকে ভয় দেখিয়ে গয়না লুঠ এবং খুনের চেষ্টার অভিযোগে চিৎপুর থেকে সাঁতার প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

    অভিযোগ ১১ বছর বয়সি ওই নাবালিকাকে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। সন্দীপ সাউ নামে ওই সাঁতার প্রশিক্ষকের বিরুদ্ধে লুঠ, এবং খুনের চেষ্টা সহ তিনটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে চিৎপুর থানার এলাকার কাশীপুর রোডে নাবালিকার বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত সাঁতার প্রশিক্ষক।

    পরিবারের অভিযোগ দুপুরে সন্দীপ তাঁদের বাড়ি থেকে গয়না লুঠ করেন। এরপর মেয়েকে খুনের চেষ্টা করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে সন্দীপ সাউকে গ্রেফতার করে পুলিশ।