
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতা সহ জেলায় জেলায় শ্রদ্ধাঞ্জলি বিজেপির। সোমবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এ ছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মুরলীধর সেন লেনে বিজেপির অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সেখানে যোগদান করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির নেতা, কর্মীরা। সেই অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি বলেন, শ্যামাপ্রসাদ কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করেননি। বাংলায় শ্যামাপ্রসাদের সরকার গঠিত হয়েছে। এ দিন সকালে ইকোপার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
পাশাপাশি ভারত কেশরী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে উদযাপন ও প্রতিকৃতি উন্মোচন করা হয় মধ্যমগ্রাম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পক্ষথেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
