নতুন ছবিতে সিডনি সুইনি

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি নতুন চলচ্চিত্র,হলো-তে অভিনয় করতে যাচ্ছেন। এটি লেখক ও পরিচালক লিন্ডসে অ্যান্ডারসন বিয়ারের প্রথম উপন্যাসের চলচ্চিত্র রূপ, যা ওয়াশিংটন আরভিংয়ের বিখ্যাত গল্প,দ্য লেজেন্ড অব স্লিপি হলো-এর আধুনিক পুনর্কথন।

ছবিটিতে সুইনি ক্যাটরিনা ভ্যান ট্যাসেলের চরিত্রে অভিনয় করবেন। গল্পে তাকে এক রহস্যময় ও অতিপ্রাকৃত প্রেমের ত্রিভুজে জড়িয়ে পড়তে দেখা যাবে। লিন্ডসে অ্যান্ডারসন বিয়ার ছবিটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন। এর আগে তিনি,পেট সেমাটারি ব্লাডলাইনস পরিচালনা করেছিলেন।বইটি প্রকাশের আগেই এর স্বত্ব কিনে নেয় প্রকাশনা প্রতিষ্ঠান পুটনাম, যা পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের একটি ইমপ্রিন্ট। চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে বিয়ারের প্রতিষ্ঠান ল্যাব ব্রু, মার্গট রবির প্রযোজনা সংস্থা লাকিচ্যাপ এবং সিডনি সুইনির ব্যানার হানি ট্র্যাপ। সম্প্রতি যাত্রা শুরু করা হানি ট্র্যাপের এটি প্রথম আনুষ্ঠানিক চলচ্চিত্র প্রযোজনা হতে যাচ্ছে।এদিকে,হলো মূলত ,দ্য লেজেন্ড অব স্লিপি হলো গল্পের নতুন রূপ।মূল গল্পে স্কুলশিক্ষক ইচাবড ক্রেন, রহস্যময় মুন্ডুবিহীন অশ্বারোহী এবং ক্যাটরিনা ভ্যান ট্যাসেলকে ঘিরে কাহিনি আবর্তিত হয়। নতুন সংস্করণে সেই গল্পকে সমসাময়িকভাবে উপস্থাপন করা হবে।অন্যদিকে সাহিত্যভিত্তিক চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা সুইনির জন্য নতুন নয়। এর আগে তিনি,দ্য হাউসমেইড ছবিতে অভিনয় করেছেন এবং এর সিক্যুয়েল দ্য হাউসমেইড’স সিক্রেট-এও দেখা যাবে তাকে। এছাড়া এডিথ হোয়ার্টনের উপন্যাস অবলম্বনে নির্মিত কাস্টম অব দ্য কান্ট্রি চলচ্চিত্রের কাজও শেষ করেছেন তিনি।দ্য হোয়াইট লোটাস এবং ইউফোরিয়া সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান সিডনি সুইনি।দুটি কাজের জন্যই তিনি এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন অর্জন করেন।বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় নেটফ্লিক্স ও লেজেন্ডারির গান্ডাম চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

পাশাপাশি,দ্য রেজিস্ট্রেশন নামের আরেকটি প্রকল্পের সঙ্গেও যুক্ত আছেন তিনি।অতিপ্রাকৃত রহস্য, প্রেম এবং গথিক আবহে নির্মিত হলো,ইতিমধ্যেই হলিউডে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ছবিটি নিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে।