গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment সিডনি সুইনির দৃশ্যে সেন্সরের কাঁচি

    সিডনি সুইনির দৃশ্যে সেন্সরের কাঁচি

    0
    67
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গত মাসে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিড অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার দ্য হাউসমেইড এবার ভারতে মুক্তি পেতে চলেছে। তবে ভারতীয় প্রেক্ষাগৃহে পৌঁছানোর আগেই বড়সড় সেন্সর কাঁচির মুখে পড়েছে ছবিটি।

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির একাধিক দৃশ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নায়িকার নগ্ন ও অন্তরঙ্গ দৃশ্য সম্পূর্ণভাবে কাটা।পাশাপাশি কিছু দৃশ্যে অডিও মিউট করার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে ছবিটি থেকে প্রায় ৮ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত কোনো বিদেশি ছবির ক্ষেত্রে অন্যতম বড় কাটছাঁট বলে মনে করা হচ্ছে।সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানিয়েছে, সিডনি সুইনির একটি দীর্ঘ ও অন্তরঙ্গ দৃশ্য ভারতের সংস্করণে রাখা হয়নি। একই ধরনের আরেকটি দৃশ্যও সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে।এ ছাড়া আমান্ডা সেফ্রিডের একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তবে ছবির প্রধান অভিনেতা ব্র্যান্ডন স্কলেনারের একটি দৃশ্য পুরোপুরি বাদ না দিয়ে সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।এই কাটছাঁটের ফলে মূল ছবির দৈর্ঘ্য যেখানে ২ ঘণ্টা ১১ মিনিট ৪৬ সেকেন্ড, সেখানে ভারতের সংস্করণে তা কমে দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫ মিনিট ৪৬ সেকেন্ড।উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯ ডিসেম্বর মুক্তির পর ছবিটি প্রেক্ষাগৃহে চলাকালীনই সিডনি সুইনির একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে।ওই দৃশ্যে তাঁর চরিত্র ও অ্যান্ড্রু উইনচেস্টারের মধ্যকার একটি মুহূর্ত দেখা যায়, যা এক্স, রেডিটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা তৈরি করে।

    উল্লেখ্য,এর আগেও সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছেন সিডনি সুইনি।ইউফোরিয়া, দ্য ভোয়ার্স, অ্যানিওয়ান বাট ইউ, ইডেন-সহ একাধিক সিনেমা ও সিরিজে তাঁকে এমন চরিত্রেই দেখা গেছে।সব মিলিয়ে, ভারতে মুক্তির আগে ব্যাপক কাটছাঁটের সিদ্ধান্তে ছবিটির প্রভাব ও দর্শক প্রতিক্রিয়া কোন পথে যায়, সেদিকেই এখন নজর।