
অযোগ্য না হওয়া সত্ত্বেও বেতন নেই ৯ মাস ধরে। এরই প্রতিবাদে প্রতীকী পিণ্ডদান করেছেন, গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারারা।
পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সল্টলেকের করুণাময়ীতে। বেতন না পাওয়ায়, ফেরত দিতে হবে চাকরি, দাবি বিক্ষোভকারীদের। সোমবার সকালে করুণাময়ীতে গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিহারাদের মিছিলের শুরুতেই আটকে দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি বেঁধে যায় গ্রুপ সি, গ্রুপ ডি-র যোগ্য চাকরিহারাদের।
ব্যারিকেড ভেঙে মিছিল চলতে শুরু করলেই টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁদের দাবি, অযোগ্য না হওয়া সত্ত্বেও ৯ মাস ধরে বেতন নেই, ফেরত দিতে হবে চাকরি, দাবি বিক্ষোভকারীদের।




