বিদ্রোহী কুর্দদের সঙ্গে চুক্তি সই সিরিয়ার সরকারের 

0
118
ছবি সৌজন্যে : এক্স
রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই বিদ্রোহী কুর্দদের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শরা একটি চুক্তি স্বাক্ষর করেন।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চুক্তিটি রূপায়িত হতে পারে। চুক্তি মোতাবেক, সিরিয়ার উত্তর-পূর্বের যে অংশ এত দিন বিদ্রোহী কুর্দদের হাতে ছিল, তার নিয়ন্ত্রণ নেবে অন্তর্বর্তী সরকার। বাশার আল-আসাদের আমলে উত্তর-পূর্ব সিরিয়ায় স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিল কুর্দ নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। তবে সেই দাবি থেকে অনেকটাই সরে এসেছে তারা। সিরিয়ার অন্তর্বর্তী সরকার ওই অঞ্চলে কুর্দদের সাংবিধানিক অধিকার মেনে নেবে বলে চুক্তিপত্রে জানানো হয়েছে। কুর্দরা নিজেদের ভাষায় লেখাপড়া করার সুযোগ পাবে। রাজনৈতিক প্রক্রিয়াতেও তাদের শামিল করার আশ্বাস দেওয়া হয়েছে। আসাদ আমলে আর্থ-সামাজিক এবং রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়া কুর্দরা সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস-কে রুখতে কুর্দ নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টকে সাহায্য করেছিল আমেরিকা।
আইএস-এর সঙ্গে যুক্ত সন্দেহে প্রায় ৯০০০ জনকে আটক করে রেখেছিল কুর্দরা। চুক্তি অনুযায়ী ওই বন্দিদের তুলে দেওয়া হবে সরকারের হাতে।