কাজ হারাচ্ছেন তাপসী পান্নু

0
387
Taapsee Pannu is losing her job
Taapsee Pannu is losing her job

দিনকাল খুব খারাপ যাচ্ছিল তাপসীর। একের পর এক সিনেমা ফ্লপ।

এমনই বাজে দিন, এক বছরে গুনে গুনে ছ’টি ফ্লপ সিনেমা,তারপর একদিন শাহরুখ এলেন কান্ডারি হয়ে।এ কথা একবাক্যে স্বীকার করবেন তাপসী পান্নু, শাহরুখ খানের ডানকির হাত ধরে অনেক দিন পর সাফল্যের মুখ দেখেছিলেন। আর এই সিনেমার পর নতুন করে যাত্রা শুরু হয় এই নায়িকার, রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। অবশ্য এতে ক্ষতি হয়েছে,পারিশ্রমিক বাড়ানোর পর তাঁর থেকে নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে খবর। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি তাপসী প্রযোজনাও শুরু করেছেন।ধাক ধাক ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। ছবিটি যদি বক্স অফিস থেকে মুনাফা করে, তাহলে সেই লাভের অংশে ভাগ বসাবেন তিনি।তাপসী চাইছেন প্রযোজক হিসেবে লাভের অংশ পেতে।এ ছাড়া বলিউড নায়িকা এখন এমন ছবিতে কাজ করতে চাইছেন, যেখানে নির্মাতা তাঁকে একজন নায়কের সমান চরিত্র ও সুযোগ দেবেন।এ দুটি উদ্যোগ তাপসীর জন্য মোটেও ইতিবাচক হয়নি।শোনা যাচ্ছে, একের পর এক কাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর হাতে আর নতুন কোনো প্রকল্প নেই বললেই চলে।অন্যদিকে ভবিষ্যতে নেটফ্লিক্সে আসবে তাপসী অভিনীত, ফির আই হাসিন দিলরুবা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল হাসিন দিলরুবা।এবার মুক্তি পাবে এর সিকুয়েল। তা ছাড়া বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে তিনি আসছেন ,খেল খেল মে সিনেমায়। এই ছবির শুটিং শেষ হয়েছে। তবে তাপসীর এই ছবির মুক্তির দিন এখনো জানা যায়নি।এদিকে বিটাউন নায়িকা তাপসীর আরেক ছবি,উও লাড়কি হ্যায় কাহা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু নির্মাতারা এখনো সিদ্ধান্ত নেননি যে ছবিটি বড় পর্দায় কবে আনবেন। আরশাদ সাঈদ পরিচালিত এই ছবিতে তাপসীর সঙ্গে আছেন প্রতীক গান্ধী ও প্রতীক বব্বর।এদিকে,তেলেগু ছবির মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয়েছিল তাপসীর। বলিউড ইন্ডাস্ট্রিতে ১২ বছর পার করে ফেলেছেন তাপসী পান্নু। এই ইন্ডাস্ট্রিতে নিজের জমি পাকাপোক্ত করতে আর পাঁচজন আউটসাইডারের মতো তাপসী পান্নুকেও সংগ্রাম করতে হয়েছে।