
তাপসী পান্নু বরাবরই পরিচিত তার স্পষ্টভাষিতা ও সাহসী ব্যক্তিত্বের জন্য। নিজের অবস্থান বা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলতে কখনো পিছপা হন না জনপ্রিয় অভিনেত্রী তাপসী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সরাসরি সত্য কথা বলার জন্য তিনি কখনো বড় ক্ষতির মুখে পড়েননি ঠিকই, তবে অনেক সময় কাজ হারিয়েছেন অন্য কারণে—যার সিদ্ধান্ত তার হাতে ছিল না।তাপসীর কথায়, এমন ঘটনাও ঘটেছে যখন শুধুমাত্র নায়কের অসম্মতির কারণে তাকে কোনো প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তিনি বলেছেন, অনেক ক্ষেত্রে নায়করাই নির্ধারণ করেন ছবির নায়িকা কে হবেন। ফলে অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই কোনো কোনো সিনেমা থেকে তাঁকে বাদ পড়তে হয়েছে।নায়িকা তাপসী পান্নু আরো বলেছেন,সত্যি বলতে সরাসরি প্রভাব কখনো পড়েনি। তবে মাঝেমধ্যেই শুনতে পান যে তাঁর সঙ্গে কাজ করতে চান না অনেকে।হয়তো কারণ অন্য কিছু হতে পারে কিন্তু অনেক সময় জানতেও পারেন না যে শুধুমাত্র নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া হয়ে যায়।তবে পরিস্থিতি ভিন্ন হয় যখন পরিচালক নিজের সিদ্ধান্তে অটল থাকেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন রাজকুমার হিরানি পরিচালিত,ডানকি-র কথা।তাপসী জানিয়েছেন, যখন এই ছবিতে তাকে নেওয়ার সিদ্ধান্ত হয়, তখন অনেকেই অবাক হয়েছিলেন—বিশেষ করে শাহরুখ খান-এর বিপরীতে তার অভিনয় নিয়ে।বলেছেন, যদি কোনো পরিচালক তারকা পরিচালক হন সে ক্ষেত্রে ব্যাপারটা অন্য। সেক্ষেত্রে পরিচালক যা বলবেন সেটাই শেষ কথা।
রাজু স্যার যখন তাঁকে ডানকি ছবিতে নেওয়ার কথা বলেছিলেন তখন অনেকে অবাক হয়ে গিয়েছিলেন। শাহরুখ খানের সঙ্গে তাঁর অভিনয় করার ব্যাপারটা অনেকের কাছে বড় ধাক্কা ছিল কিন্তু যেহেতু পরিচালক নিজে নিশ্চিত ছিলেন তাই অসুবিধা হয়নি।অনেকেই মনে করেন তাপসীর সঙ্গে কাজ করা কঠিন।









