
ট্যাব জালিয়াতিতে চোপড়া থেকে আরও ৩ জনকে গ্রেফতার করেছে হুগলি ও রানাঘাটের পুলিশ। ফারুক আজম, গুলজার আলি এবং জাহাঙ্গির আলমের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল বলে অভিযোগ।
ট্যাব জালিয়াতিতে চোপড়া গ্যাংয়ের আরও ৩ জনকে গ্রেফতারিতে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। ট্যাব কেলেঙ্কারিতে বারবার উত্তর দিনাজপুরের নাম জড়িয়েছে। চোপড়া এবং ইসলামপুর এই দুই জায়গা থেকেই ট্যাব জালিয়াতির চক্র চালানো হয়েছে বলে অভিযোগ। পড়শি রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডের অ্যাকাউন্টেও টাকা চলে গিয়েছে। টাকার বিনিময়ে অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল প্রতারকরা। এদিকে ট্যাব কেলেঙ্কারির চক্রীরা বিভিন্ন শপিং মলে আশ্রয় নিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে।
সেই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন কোনও চক্র যদি মিটিং করেও থাকে তবে সেটা তৃণমূলের নেতা, কিংবা শিক্ষা দফতর বা অর্থ দফতরের লোকেদের সঙ্গে। বিরোধীদের সঙ্গে নয়।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
