প্রশ্ন লিকের মতই বন্ধ হবে, আশা ব্রাত্যর, টাকার বদলে ট্যাব, চান অধীর

0
140
BIDHAN SHOBHA A NEET NINDA PROSTAB FER JOINT FERANOR DABI BRATYA R
BIDHAN SHOBHA A NEET NINDA PROSTAB FER JOINT FERANOR DABI BRATYA R
মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রশ্ন লিক যেভাবে আটকানো গিয়েছে পরের বছর ট্যাব কেলেঙ্কারিও আটকানো যাবে। দিকে দিকে ট্যাব কেলেঙ্কারিতে সাফাই ব্রাত্য বসুর।
তাঁর কথায় ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার হ্যাকিংয়ের বিষয়টি আইডেন্টিফাই করে এসওপি দিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন পুলিশ যেভাবে রিপোর্ট দিচ্ছে সেইমত ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শতাধিক ছাত্রছাত্রীকে ট্যাবের টাকা ফেরানোও হয়েছে। প্রতারণাচক্রের অন্তত ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।
ট্যাবের টাকা না দিয়ে ছাত্রছাত্রীদের সরাসরি ট্যাব দেওয়ার দাবি তুলেছেন অধীর চৌধুরি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন সরাসরি ছাত্রদের ট্যাব দিলেই প্রতারণা আটকানো যাবে।
ছবি  সৌজন্যে : নিজস্ব