
ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুনে রহস্য বাড়ছে। লুঠের উদ্দেশ্যেই খুন কিনা তা খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করেছে সিআইডি, হাওড়া জিআরপি।
ট্রেনের কামরা পরীক্ষা করবে ফরেন্সিক টিম। এদিকে খুনের ঘটনার প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে ডিআরএম বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। হাওড়া স্টেশনের ডাউন কাটিহার স্টেশনের কামরা থেকে উদ্ধার হয়েছিল বছর ৬১-র সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তাক্ত দেহ। খোয়া যায় ক্যামেরা, মোবাইল, ব্যাগ। বিশেষভাবে সক্ষম সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি হাওড়ার বালির নিশ্চিন্দা ঘোষপাড়ায়। পরিবারের দাবি প্রায়ই কাটিহারে যেতেন। কাটিহার রামকৃষ্ণ মিশনে ১২ বছর তবলা শিক্ষক ছিলেন।
সোমবার ডাউন কাটিহার এক্সপ্রেসে উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। কিন্তু মঙ্গলবার ওই ট্রেন থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
ছবি সৌজন্যে : নিজস্ব
