গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তাইকোন্ড খেলোয়াড়কে আশ্রমে গণধর্ষণ!

    তাইকোন্ড খেলোয়াড়কে আশ্রমে গণধর্ষণ!

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আশ্রমের ভিতরে তাইকোন্ড খেলোয়াড় তরুণীকে গণধর্ষণ। এমনই অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশের কানপুর। তাঁর অভিযোগ, মাদক মেশানো লাড্ডু খাইয়ে আশ্রমের মোহন্ত-সহ চার জন তাঁকে ধর্ষণ করে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
    নির্যাতিতা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি গণধর্ষণের শিকার হন। তবে এফআইআর দায়ের করেছেন মে মাসে। তরুণীর দাবি, অভিযুক্তরা প্রভাবশালী। তিনি ভয়ে ছিলেন। অনেক সাহস করে মে মাসে তিনি অভিযোগ জানিয়েছেন।
    অভিযোগ, স্থানীয় ওই বাসিন্দাই ওই তরুণীকে আশ্রমে নিয়ে যান। বলেছিলেন, ওখানে অনেক প্রভাবশালী লোকজন আছেন, তাঁরা সাহায্য করতে পারেন। এমনটাই জানিয়েছেন তরুণী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আশ্রমের মোহন্ত। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েছিলেন।