
ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ২৬ ফেব্রুয়ারি ভারতে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। আর তার আগে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কানাডা সরকার।
পাকিস্তানি বংশোদদ্ভূৎত কানাডার নাগরিক তাহাউর রানা বর্তমানে ভারতে রয়েছে। ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা যে হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল তাহাউর রানা।
এই জঙ্গি হামলার নিহত হয়েছিলেন ১৬৬ জন। তাঁদের মধ্যে ছিলেন ১৮ জন নিরাপত্তা কর্মী। আহত হয়েছিলেন প্রায় ৩০০ জন। এই হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। তাহাউর রানা তাঁর ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে চেষ্টা চালিয়ে গত বছরই ভারত রানাকে হাতে পেয়েছে।
