গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ১৮ দিনের এনআইএ হেফাজতে তাহাউর রানা

    ১৮ দিনের এনআইএ হেফাজতে তাহাউর রানা

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    ২০ দিনের হেফাজত চাওয়া হয়েছিল, তবে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে এনআইএ স্পেশাল কোর্ট। এর আগে, আমেরিকা থেকে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হয় রানাকে। দিল্লিতে রানা নামতেই তাকে পাতিয়ালা হাউসকোর্টে নিয়ে যাওয়া হয়। সশস্ত্র স্কোয়াডের কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাহাউর রানাকে প্রিজন ভ্যানে করে দিল্লি রাস্তা ধরে এনআইএ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।
    জানা গিয়েছে, আপাতত এই ১৮ দিনে এনআইএর তরফে ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড রানাকে জেরা করা হবে। সেখানে রানার জন্য প্রস্তুত ছিল স্পেশাল সেল। অ্যান্টি টেরর এজেন্সির হেড অফিসে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে রানাকে।
    উল্লেখ্য, রানাকে আমেরিকা পাকড়াওর করার পর ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। বিশেষ বিমানে করে বুচারেস্ট হয়ে বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি নেমেছে সেই বিমান।