গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, কম্পনমাত্রা ৫.৬

    ভূমিকম্পে কাঁপল তাইওয়ান, কম্পনমাত্রা ৫.৬

    0
    51
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    তাইওয়ানে ভূমিকম্প। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ এশিয়ার এই দেশে অনুভূত হয় কম্পন।
    সেখানকার সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুপুর ১২ টা ৩৭ মিনিটে ইলান কাউন্টিতে কম্পন অনুভূত হয়। সিডব্লিউএ-র তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ছিল ইলান কাউন্টির পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৮ কিলোমিটার গভীরে। তাইওয়ানের যে সব অঞ্চল ভূমিকম্পপ্রবণ, তার মধ্যে পড়ে ইলান কাউন্টি।
    ইলান কাউন্টি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হুয়ালিয়েন কাউন্টি, নিউ তাইপেই, তাইপেই, তাওইউয়ান, সিঞ্চু কাউন্টি, তাইচুং, সিঞ্চু এবং মিয়াওলি কাউন্টিতে। অন্যদিকে, ২ মাত্রার কম্পন অনুভূত হয়েছে, নানতৌ কাউন্টি, চাংহুয়া কাউন্টি, ইয়ুনলিম, চিয়ায়ি, তাইনান, কিলাং এবং তাইতুঙেও। তবে কম্পনের ভাল প্রভাব পড়েছে রাজধানী তাইপেইয়ে।