গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সোশ্যাল মিডিয়া থেকে কত পোস্ট ডিলিট? চিঠি অভিষেকের

    সোশ্যাল মিডিয়া থেকে কত পোস্ট ডিলিট? চিঠি অভিষেকের

    0
    130
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশে গত ৩ বছরে সোশ্যাল মিডিয়ার ডিলিট পোস্ট নিয়ে সদর্থক উত্তর না মেলায় এবার লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে পোস্ট সরানোর পিছনে কারণ কী ছিল, তথ্যমন্ত্রককে লিখিতভাবে এই প্রশ্ন করেছিলেন অভিষেক।
    জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রিী জিতিন প্রসাসদ লিখিতভাবে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, শালীনতা, আদালতের অবমাননা ঠেকানো ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুতে আইটি রুল মেনে এই নির্দেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রক। কিন্তু কোনও পরিসংখ্যান জানাননি মন্ত্রী।
    তাই নিয়ে সরব হয়েছেন অভিষেক। তাই, সঠিক সংখ্যা জানানোর আবেদন জানিয়েই তাঁর চিঠি স্পিকার ওম বিড়লাকে।