গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আগামী সপ্তাহে ভারতে আসছেন তালিবান বিদেশমন্ত্রী

    আগামী সপ্তাহে ভারতে আসছেন তালিবান বিদেশমন্ত্রী

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে আসছেন আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সব ঠিকঠাক থাকলে আগামী ৯ অক্টোবর ভারত সফরে আসতে পারেন তিনি। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় বসার পরে এই প্রথম কাবুল থেকে কোনও শীর্ষস্তরের প্রতিনিধি নয়াদিল্লিতে আসছেন।
    রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আফগানিস্তানের তালিবান সরকারের সদস্যদের আন্তর্জাতিক সফর নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, মুত্তাকির ক্ষেত্রে তা সাময়িক ভাবে রদ করা হয়েছে। ১ থেকে ১৬ অক্টোবর তাঁকে নয়াদিল্লিতে আসার অনুমতি দেওয়া হয়েছে। ২০২১ সালের ১৫ অগস্ট গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখনও রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিবান সরকার। বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই তাদের স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই। অন্য দিকে, এখনও কূটনৈতিক স্বীকৃতি না দিলেও তালিবান সরকারের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে দেয়নি ভারত। নয়াদিল্লিতে যে বৈঠক হতে চলেছে, গত কয়েক মাস ধরেই তার প্রেক্ষাপট তৈরির প্রস্তুতি চলেছে নয়াদিল্লি এবং কাবুলে। মন্ত্রী মুত্তাকি এবং অন্য তালিবান নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী, বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিক জেপি সিংহ।
    পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে সিঁদুর অভিযান চালানোর পরে ১৫ মে মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরে এই প্রথম দুই দেশের মন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। পহেলগাঁও হামলা নিয়ে তালিবান সরকার যে ধিক্কার জানিয়েছিল, তার প্রশংসা করেছিলেন এস জয়শঙ্কর। তার আগে এপ্রিলে পহেলগাঁও হামলার নিন্দা করেছিল তালিবান সরকার।