গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International আফগানিস্তানে হামলা পাকিস্তানের! মৃত ৯ শিশু-সহ ১০

    আফগানিস্তানে হামলা পাকিস্তানের! মৃত ৯ শিশু-সহ ১০

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স
    আকাশপথে আফগানিস্তানে পাকিস্তানের হামলার ঘটনায় শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার। মঙ্গলবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সোমবার মধ্যরাতে, ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ় জেলায় হামলা চালায় পাক সেনা।
    আফগানিস্তানের অভিযোগ, পাক সেনা কোনও সামরিক কাঠামোয় আঘাত না-হেনে নিরীহ মানুষের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে। এমনই একটি বোমার আঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাবুল। মৃতদের মধ্যে ন’জনই শিশু।
    এক জন মহিলা। যে বাড়িতে বোমা ফেলা হয়, সেটিও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।