গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International দুবাইয়ে তালিবান-ভারত বৈঠক

    দুবাইয়ে তালিবান-ভারত বৈঠক

    0
    207
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল পরিবহণ এবং ক্রিকেট-সহযোগতা নিয়ে দুবাইয়ে বিদেশসচিব বিক্রম মিস্রী বৈঠক করেছেন আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি। 
    সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল পরিবহণ এবং ক্রিকেট-সহযোগতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। ২৫ ডিসেম্বর ভোরে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালায় পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, আফগান তালিবানের একাংশের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। যদিও আফগানিস্তানের শাসক তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে মহিলা, শিশু-সহ ৪৬ জন সাধারণ মানুষের।
    সোমবার ভারত ওই বিমানহামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। তালিবান সরকারের তরফে বুধবার আফগানিস্তানে ভূমিকম্প এবং অভ্যন্তরীণ সংঘাতের পরিস্থিতিতে মানবিক সাহায্যে’র জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।