গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International যুদ্ধে প্রস্তুত, পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    যুদ্ধে প্রস্তুত, পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইস্তানবুলের শান্তি বৈঠক ভেস্তে যেতেই ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবান। তারা স্পষ্ট করে দিয়েছে, তাদের যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তা-ই নয়, আফগানিস্তানের তালিবান সরকারের অভিযোগ, শান্তি বৈঠকে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছে। 
    পাকিস্তান ইতিমধ্যেই বৈঠক ফলপ্রসূ না-হওয়ার দায় আফগানিস্তানের উপর চাপিয়েছে। ইসলামাবাদের এ হেন পদক্ষেপ ভাল ভাবে নেয়নি আফগানিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে কড়া ভাষায় প্রতিবেশী পাকিস্তানকে আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, আফগান প্রতিনিধিরা সৎ বিশ্বাস নিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন। আশা করা হয়েছিল, বৈঠকে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক আলোচনার। কিন্তু পাকিস্তান আবারও দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগী মনোভাব দেখিয়েছে।
    পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পরে দু’দেশই দফায় দফায় আলোচনায় বসেছিল। গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে তৃতীয় দফায় বৈঠকে ছিল ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে। কাতার এবং মিশরের মধ্যস্থতায় সেই বৈঠক হয়। কিন্তু শেষপর্যন্ত সেই বৈঠক অমীমাংসিতই থেকে যায়।