
হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া ও আমেরিকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তার ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়ার বৃহত্তম দু’টি তেলশোধক সংস্থা রসনেফ্ট’ এবং লুকঅয়েল-র উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রাখলেন, যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মার্কিন রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়ার দু’টি বৃহত্তম তেল পরিশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও বলেছেন, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। সে কারণেই দু’টি রুশ তৈলসংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হল, যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন জোগায়। এ বার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।








