দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী তামাং 

0
405
Tamang is the Chief Minister of Sikkim for the second time
Tamang is the Chief Minister of Sikkim for the second time
দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিং তামাং। সোমবার পালজোর স্টেডিয়ামে সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য শপথবাক্য পাঠ করিয়েছেন প্রেম সিং তামাংকে।
তার পাশাপাশি রাজ্যপাল শপথবাক্য পাঠ করিয়েছেন মন্ত্রিসভার বাকি সদস্যদের। ২০২৪-এর বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরকে কার্যত ধুলিস্যাৎ করার পর সিকিমের মুখ্যমন্ত্রী পদে বসেছেন একদা দুর্নীতির দায়ে জেলখাটা প্রেম সিং তামাং। ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রকাশ্যে এসেছিল ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভা নির্বাচনের ফলাফল। যেখানে দেখা যায়, বিরোধী শিবির সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টকে কার্যত ধরাশায়ী করে ৩১টি আসন জিতেছে প্রেম সিং তামাংয়ের দল এসকেএম। মাত্র একটি আসন পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল এসডিএফ। পাহাড়ি রাজ্যে একটি আসনও পায়নি বিজেপি এবং কংগ্রেস। উল্লেখ্য, একটা সময় পবনকুমার চামলিংয়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫৬ বছর বয়সি প্রেম সিং তামাং। তবে দলের মধ্যে মতানৈক্যের জেরে এসডিএফ ছেড়ে এসকেএম দল গঠন করেন তিনি।