
বিজয় বর্মাকে চোখে হারাতেন, আঙুলে আঙুল জড়িয়ে তার সঙ্গে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। কিন্তু সেই প্রেমও টিকল না তামান্না ভাটিয়ার। তামান্না বিয়ে করে থিতু হতে চাইলেও বিজয় তাতে রাজি ছিলেন না,যার ফলে হাটতে হয় বিচ্ছেদের পথে।
দুজন আলাদা হয়ে গেলেও এ বিষয় নিয়ে কেউই আর কিছু বলেননি।কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গেছেন।এদিকে,বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদ-যন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে। তবে ভালোবাসার ওপর আস্থা হারাননি তিনি।এবার খুঁজছেন নতুন কিছু।সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, তিনি কারো জীবনের দারুণ সঙ্গিনী হতে চান।এরপর অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেছেন, দুর্দান্ত জীবনসঙ্গী হতে চান। এই খোঁজেই রয়েছেন। তাঁকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছেন বলে পেলাম।তবে তামান্না জানেন না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে তিনি আরো ভালো হওয়ার চেষ্টা করছেন।
এখন প্রশ্ন হলো তাহলে কি পরোক্ষভাবে তামান্না তার ও বিজয়ের প্রেম ভাঙায় সিলমোহর দিলেন। পাশাপাশি, তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন,এর জবাব ভবিষ্যতেই মিলবে।






