
অভয়ার মতো তামান্না খুনের মামলারও ফের তদন্ত হোক। কালীগঞ্জ মামলার পুনর্তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।
সোমবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর তমান্নার মা সাংবাদিকদের বলেছেন, যে আসামীরা বাইরে আছে, যাদের এখনও পর্যন্ত ধরা হয়নি, তাদের ধরার জন্য তিনি পুলিশ সুপারের কাছে এসে কথা বলেছেন ও আর্জি জানিয়েছি। ওঁনার সঙ্গে কথা হয়েছে, উনি কথা দিয়েছে যে দ্রুত পুরো বিষয়টা নিয়ে দেখবেন। যারা গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন। আগের সরকার তাঁর মেয়ের মৃত্যুর বিচার দেয়নি। তিনি নতুন সরকারের কাছে ও নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে, অভয়ার কেসটা যেমন দেখা হচ্ছে, তেমনই তাঁর মেয়ের কেসটাও দ্রুত দেখা হোক।
কালীগঞ্জ উপনির্বাচনে গণনার দিন তৃণমূলের বিজয় উৎসব থেকে বোমা ফাটানোর ঘটনা হয়। বোমাবাজিতে মৃত্যু হয় তামান্নার।






