তমান্নার মাকে নাপসন্দ, প্রতিবাদে পার্টি অফিসে ভাঙচুর

0
297
ছবি সৌজন্যে : নিজস্ব
তমাল্লার মা সাবিনা ইয়াসমিনকে না পসন্দ সিপিএম কর্মীদের। প্রতিবাদে পার্টি অফিসে ভাঙচুর চালালেন সিপিএমের কর্মী সমর্থকদের একাংশ।
সোমবারই সিপিএম ১৯২ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত হয় ছোট্ট তমান্না। তাঁর মা সাবিনা ইয়ামিনকে এবার প্রার্থী করে সিপিএম। তাঁর জন্য আরএসপি সোমবার বামফ্রন্ট বৈঠকে ওই আসনের দাবি ছেড়ে দিয়েছে বলে জানান বিমান বসু। কিন্তু সেই প্রার্থীকেই মানতে নারাজ দলেরই একাংশ। ওই অঞ্চলের সিপিএমের কর্মী সমর্থকদের দাবি সাবিনা সংগঠনের সঙ্গে যুক্ত নন, তারপরেও তাঁকে প্রার্থী করা হয়েছে।
যা তাঁরা মেনে নেবেন না। এরপরেই পলাশিতে সিপিএমের পার্টি অফিসে চেয়ার টেবিল ভাঙচুর করেন দলের কর্মী সমর্থকরা।