গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata কালীঘাট চলো অভিযানে তমান্নার বাবা-মা-ও

    কালীঘাট চলো অভিযানে তমান্নার বাবা-মা-ও

    0
    133
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি করকাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযানে যোগ দিতে কালীগঞ্জ থেকে কলকাতায় তমান্না খাতুনের মা-বাবা। স্টেশন চত্বরে, ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখিও পরিয়েছেন তমান্নার মা।
    মেয়ের বিচারের দাবিতে একবছর পরেও রাস্তায় নেমেছেন অভয়ার বাবা-মা। তমান্নার মা-বাবারও দাবি এক। তাঁরাও তাদের মেয়ের বিচার পাননি।
    কালীগঞ্জে উপনির্বাচন জয়ের পর তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোঁড়া বোমায় মৃত্যু হয়েছিল ক্লাস ফোরের ছাত্রী তমান্নার। মেয়ের বিচারের দাবিতে শনিবার সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় এসেছেন তমান্নার বাবা-মাও।