সন্ন্যাসী বেশে শিবভক্ত তামান্না

0
169
ছবি সৌজন্যে : এক্স

কপালজুড়ে কাটা তিলক,কাঁধে ঝোলা,হাতে ডমরু,সন্ন্যাসিনী বেশে তামান্না ভাটিয়া। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? সম্প্রতি প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা উঁকি দেওয়া অহেতুক নয়।তবে রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার।শিবভক্তর চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী। সিনেমার নাম ওডেলা টু।

দক্ষিণী এই ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি।শিবশক্তির আঁধারে যে তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এসেছেন তামান্না ভাটিয়া।জানা গিয়েছে, ওডেলা টু ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে।টিজারে ইঙ্গিত, এই ধরাধামে যখনই কোনও অশুভ অন্ধকার শক্তি আসে, ঠিক সেইসময়ই রক্ষা করার জন্য যুগ যুগ ধরে আবির্ভাব ঘটে এক শুভ শক্তির। ওডেলা টু’তে সন্ন্যাসিনী বেশে এমনই এক রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়া।

পয়লা ঝলক দেখে শিরদাঁড়া হিয়ে হিমস্রোত বইছে দর্শক ফ্যান ফলোয়ারদের। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার টিজার ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছে।এদিকে খবর পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ওডেলা টু ছবির টিজার প্রকাশ্যে এনেছেন। যা দেখে দর্শক-ফ্যান ফলোয়াররা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।