
বিনোদন জগতে আবারও শোকের ছায়া। প্রয়াত হয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা, কৌতুক এবং সঙ্গীতশিল্পী মাধন বব। চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দর্শকদের কাছে কৃষ্ণমূর্তি নামে পরিচিত ছিলেন এ অভিনেতা।
কয়েক বছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুতে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন।পার্শ্ব চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন।
তাঁর উল্লেখযোগ্য কাজে মধ্যে রয়েছে, ভানামে এল্লাই, থেভার মাগান, পাত্তুকোট্টাই পেরিয়াপ্পা, নম্মাভার, সাথী লীলাবথি, থেনালি, সুন্দরা ট্রাভেলস -এর মতো জনপ্রিয় ছবি। তামিল সিনেমাতে অভিনয়ের পাশাপাশি মালায়ালাম ও হিন্দি সিনেমাতেও কাজ করেছেন বর্ষীয়ান এ অভিনেতা।









