গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment প্রাইভেট অডিশনের ভিডিও ফাঁস

    প্রাইভেট অডিশনের ভিডিও ফাঁস

    0
    141
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণ। কিছুদিন আগে তার ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে।জানা গিয়েছে, এটি প্রাইভেট অডিশনের সময়ে শুট করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।

    ভিডিওটি ফাঁস হওয়ার পর এতদিন চুপ ছিলেন শ্রুতি তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানিয়েছেন,খুবই কঠিন সময় পার করছেন তিনি। শ্রুতি বলেছেন, এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু তাঁর এবং তাঁর ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে তাঁর জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। তিনিও একজন নারী, তাঁরও অনুভূতি আছে, তাঁর ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। সবাই এটিকে খারাপ থেকে আরও খারাপ করে তুলছেন।অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগরে শ্রুতি বলেছেন, বিনীতভাবে অনুরোধ করছেন, সবকিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তারপরও যদি একই কাজ করেন, তবে নিজেদের মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন।

    কারণ তারাও মেয়ে, তাদেরও তাঁর মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।উল্লেখ্য তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি। সিরাগাড়িকা আসাই-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি।