
১০০ দিনের কাজের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম ফেরানো হোক। গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত আইনের নাম জিরামজি রাখা নিয়ে আপত্তি তুলে এবার প্রস্তাব পাশ হয়েছে তামিলনাড়ুর বিধানসভায়।
শুক্রবার এমকে স্ট্যালিনের সরকার এই প্রস্তাব পাশ করিয়েছে। প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সরকারের আর্জি, যে সব রাজ্য গ্রামীণ কর্মসংস্থানে ভালো কাজ করে, তাদের জন্য যাতে সময় মতো অর্থ বরাদ্দ করা হয়, তা নিশ্চিত করা হোক। দেশে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এতদিন ১০০ দিনের কাজের প্রকল্প চালু ছিল। প্রকল্পের পুরো নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা। নতুন নাম বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন।
নতুন আইনে প্রতি অর্থবর্ষে ১০০ দিনের কাজকে বৃদ্ধি করে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তামিলনাড়ু সরকার।




