
তামিলনাড়ুর বিএসপি প্রধানের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে।এমনটাই জানানো হয়েছে চেন্নাই পুলিশের তরফে।
নিহতের নাম থিরুভেঙ্গাদাম।জানা গিয়েছে, বিএসপি প্রধান আর্মস্ট্রং খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন থিরুভেঙ্গাদাম।খুনের বেশ কিছুদিন আগে থেকে ওই অভিযুক্ত নাকি অনুসরণ করতেন আর্মস্ট্রংকে। খোঁজখবর নিতেন বিএসপি নেতার কাজকর্ম নিয়ে।সম্প্রতি নিজের বাড়ির সামনেই খুন তামিলনাড়ুর বিএসপি প্রধান। জানা গিয়েছে, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চারজনের পরনে ছিল খাবার ডেলিভারি বয়ের পোশাক। বাড়ির সামনেই তারা আক্রমণ করে আর্মস্ট্রংকে। ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিএসপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা।এখনও পর্যন্ত এই মামলায় ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হচ্ছে না বলে নিশানা করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
