গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National তামিলনাডুর স্বায়ত্তশাসন অক্ষুণ্ণতে কমিটি স্ট্যালিনের 

    তামিলনাডুর স্বায়ত্তশাসন অক্ষুণ্ণতে কমিটি স্ট্যালিনের 

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তামিলনাডুর স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রাখতে এবার বিশেষ কমিটি গঠন করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী, রাজ্যের স্বায়ত্তশাসনে  যাতে কেন্দ্র হস্তক্ষেপ না করতে পারে, তার জন্যই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা জানিয়েছেন স্ট্যালিন।

    বিধানসভায় স্ট্যালিন বলেছেন, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক দৃঢ় করে তুলতে গবেষণা চালাবে ওই কমিটি, সেই মতো সুপারিশ করবে। শুধু তাই নয়, শাসনকার্য এবং নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার পক্ষে সুপারিশ করতেও বলা হয়েছে ওই কমিটিকে।কমিটির মাথায় থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কুরিয়ান জোসেফ। কমিটির সদস্য হচ্ছেন প্রাক্তন আইএস অফিসার অশোক বরদান শেট্টি এবং মু নাগরাজন। রাজ্যের স্বায়ত্তশাসন বজায় রাখা  এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী কেন্দ্র-রাজ্য পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটাতে উপা বাতলে দেবে ওই কমিটি।

    ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ওই কমিটিকে। ওই সময়ের মধ্যে তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারের কাছে। তবে সম্পূর্ণ রিপোর্ট হাতে পেতে ২০২৮ সালও হয়ে যেতে পারে বলে খবর।