গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National এসআইআর : তামিলনাড়ুতে প্রতিবাদ স্ট্যালিনের

    এসআইআর : তামিলনাড়ুতে প্রতিবাদ স্ট্যালিনের

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এসআইআর ইস্যুতে এবার বিরোধিতার সুর চড়াচ্ছে দক্ষিণ ভারত। তামিলনাড়ুতে রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক খোদ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

    তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ,এসআইআর উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি এই প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন।স্ট্যালিনের অভিযোগ, এসআইআর আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র। তিনি ১১ নভেম্বর রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছেন। স্ট্যালিন বলেছেন, ডিএমকে আইনি পদ্ধতিতে এবং প্রকাশ্যে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করবে।সর্বদল বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয়েছে।

    যদিও, নিজের অবস্থান স্পষ্ট করে স্ট্যালিন জানিয়েছেন, তাঁর দল এসআইআরের বিরুদ্ধে নয়। এসআইআরের অতি দ্রুত, অস্পষ্ট এবং ত্রুটি-প্রবণ বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা।