
রাজ্যে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া রুখতে বুধবার তামিলনাড়ু বিধানসভায় একটি বিল আনতে চলেছে স্ট্যালিন সরকার। সূত্রের খবর, মঙ্গলবার রাতে প্রস্তাবিত আইনটি নিয়ে আলোচনা করার জন্য আইন বিশেষজ্ঞদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছে ডিএমকে সরকার।
তামিলনাড়ু জুড়ে হিন্দি হোর্ডিং, বোর্ডিং, সিনেমা এবং গান নিষিদ্ধ করাই এই বিলটির উদ্দেশ্য। তবে বিজেপির বিনোজ সেলভাম এই পদক্ষেফকে বোকামি এবং অযৌক্তিক বলেছেন। তাঁর দাবি, ভাষাকে কখনই রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়। মুখ্যমন্ত্রী স্ট্যালিন আগে বলেছিলেন, তাঁর রাজ্যে কেন্দ্র জোর করে হিন্দি এবং তারপরে সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন যে রাজ্যের দ্বিভাষিক নীতি অর্থাৎ তামিল এবং ইংরেজি-তে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি তাঁর রাজ্য ভাল করেছে।






