
তামিলনাড়ুর কাল্লানাই বাঁধ থেকে কাবেরী নদীর জল ছাড়া হয়েছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কাবেরী ব-দ্বীপ অঞ্চলে কৃষিকাজে ব্যবহারের জন্য জল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।
বাঁধের পাশে দাঁড়ির মুখ্যমন্ত্রী নিজের ফুল নিবেদন ও ধানের বীজ বপণ করে প্রতীকীভাবে এই জল ছাড়ার সূচনা করেছেন। এই জল ছাড়ার ফলে প্রায় ১৩ লাখ একর কৃষিজমি সেচের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য এক বিশাল প্রাপ্তি।
আর থাঞ্জাভুর ও তিরুচি জেলার সীমান্তে অবস্থিত কাল্লানাই বাঁধ থেকে জল ছাড়ার দৃশ্য ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুকিয়ে যাওয়া নদীতে জলপ্রবাহ শুরু হতেই স্থানীয়রা মাটি শ্রদ্ধা নিবেদন করে ফুল দিয়েছেন এবং হাতজোড় করে নদীকে স্বাগত জানিয়েছেন।









