গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk তামিলনাড়ু একধাপ এগোলে রেলপথে দু’ধাপ পদক্ষেপ : বৈষ্ণব

    তামিলনাড়ু একধাপ এগোলে রেলপথে দু’ধাপ পদক্ষেপ : বৈষ্ণব

    0
    142
    Tamil Nadu one step ahead two steps on railways Vaishnav
    Tamil Nadu one step ahead two steps on railways Vaishnav

    তামিলনাড়ু সরকার যদি একধাপ এগোয় কেন্দ্র রেলপথের উন্নয়নের জন্য দু’ধাপ পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেছিলেন, তাঁর রাজ্যে রেলের যাবতীয় প্রকল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ অনুমোদন করা হোক। এবার মুখ্য়মন্ত্রীকে এক্স হ্যান্ডেলে মেনশন করে উত্তর দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।রেলমন্ত্রী লিখেছেন, এনডিএ সরকার তামিলনাড়ুতে রেলওয়ের উন্নয়নের জন্য ৬ হাজার ৩৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। যা বলা যায় রেকর্ড। ইউপিএ সরকারের আমলে তামিলনাড়ুতে করা গড় বরাদ্দের সাতগুন বেশি। সাংবিধানিক কাঠামো অনুযায়ী রেলকে জমি দেয় রাজ্য। রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণে কেন্দ্রকে সহায়তা করে তবে প্রকল্পগুলি দ্রুত কার্যকর করা যেতে পারে।অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, রেলের ২ হাজার ৭৪৯ হেক্টর জমির প্রয়োজন। তবে এখনও পর্যন্ত মাত্র ৮০৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।