
মোহিত সুরির সিনেমা সাইয়ারা মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। তারপর সিনেমাটির গানগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়।
তবে কিছুদিন আগেই অভিযোগ ওঠে, সিনেমার একটি গানের সুর আলোচিত ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ,সাইয়ারা’র সুরকার তনিষ্ক বাগচী।সাইয়ারা ছবির টাইটেল ট্র্যাকটি ইতিমধ্যেই স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে উঠে এসেছে। তবে এ গানের সুর নাকি ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গান ,নাইট চেঞ্জেস এবং জুবিন নাটিয়ালের হুমনাভা মেরে’র গানের সুর থেকে প্রবলভাবে অনুপ্রাণিত।এ প্রসঙ্গে গানটির সুরকার তনিষ্ক বাগচী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যাই করেন না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাদের তো করার মতো তেমন কিছু নেই। সব সময় একটা সুযোগ খোঁজে তাঁকে নিচে নামানোর। তবে শেষমেশ গানটা যেখানে পৌঁছানোর কথা, সেখানে ঠিকই পৌঁছে যাবে,সাইয়ারা সেটাই প্রমাণ করেছে।দুই গানের সঙ্গে সাইয়ারা গানটির তুলনা প্রসঙ্গে তনিষ্ক আরও বলেছেন, যাঁরা তুলনা করছেন, তাঁরা যদি খেয়াল করেন দেখবেন, মেলোডির দিক থেকে অনেক গানের কর্ডই এক। এ মাইনর স্কেলে মাত্র ৩-৪টা কর্ড থাকে, কিন্তু প্রতিটা সুরের একটা নিজস্ব আত্মা থাকে। এর মানে এই না যে কিছু চুরি করা হয়েছে। এমন মিল থাকতেই পারে, সেটাকে ইচ্ছাকৃত বলা ঠিক নয়। কোনো কিছু তুলে এনে বসিয়ে দেননি। তাঁরা গানটার আবেগ নিয়ে কাজ করেছেন, সেটাই শ্রোতার সঙ্গে সংযোগ ঘটিয়েছে। এটাই,সাইয়ারার জাদু।উল্লেখ্য,তনিষ্ক বাগচী প্রথম পরিচিতি পান তনিষ্ক-ভায়ু জুটির অংশ হিসেবে। তাঁদের তৈরি,তনু ওয়েডস মনু রিটার্নস-র, বন্নো গানটি যথেষ্ট জনপ্রিয় হয়। পরে এককভাবে কাপুর অ্যান্ড সন্স-র বলনা-এর মতো আবেগঘন গান তৈরি করেন।
তবে আসল খ্যাতি আসে রিমিক্স গান দিয়ে।দ্য হুম্মা সং, আঁখ মারে, দিলবার কিংবা তাম্মা তাম্মা আগেইন-এর মতো গান সুরকার তনিষ্ক বাগচীকে বলিউডের রিমিক্স কিং-এর উপাধি দেয়।
