হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের, সাসপেন্ড হতে পারেন তন্ময়

0
377
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন এক মহিলা সাংবাদিক। ফেসবুক লাইভ করে ওই সাংবাদিক অভিযোগ করেছেন তিনি তন্ময় ভট্টাচার্য-র সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন।
সেই সময় সিপিএম নেতা তাঁকে হেনস্থা করেছেন। মহিলা সাংবাদিকের আরও অভিযোগ এর আগেও নানাভাবে তন্ময় ভট্টাচার্য তাঁর সঙ্গে অন্যরকম ব্যবহার করেছেন। কিন্তু রবিবার তার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ওই ফেসবুক লাইভ নিমেষে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সিপিএমের অন্দরে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন এই ধরণের কোনও অভিযোগ এলে দল গুরুত্ব দিয়ে দেখে।
তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হবে জানিয়েছেন তিনি।
ছবি  সৌজন্যে : নিজস্ব