গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Lifestyle রোদে কালচে হাত? 

    রোদে কালচে হাত? 

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রোদে হাত কালচে হয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবেই প্রখর রোদে বেশি সময় থাকলে হাতের ত্বকে সহজেই ট্যান পড়ে যায়। এতে ত্বক কালচে, রুক্ষ ও প্রাণহীন দেখাতে শুরু করে। অনেকেই এই সমস্যা দূর করতে দামি প্রসাধনী বা পার্লারের ট্রিটমেন্টের ওপর ভরসা করেন।

    কিন্তু সব সময় তাতে ভালো ফল মেলে না। বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপায়েই ফিরতে পারে হাতের উজ্জ্বলতা। নিয়মিত যত্ন ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই ট্যান কমানো সম্ভব। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং হাতের ত্বক ধীরে ধীরে আগের উজ্জ্বলতা ফিরে পেতে পারে। সাধারণত বলা হয়, রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বড় ক্ষতি করে। তাই বাইরে যাওয়ার আগে মুখের পাশাপাশি হাতেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এতে ট্যান পড়ার ঝুঁকি অনেকটাই কমে। এই অবস্থায় রোদে ত্বক শুষ্ক হয়ে গেলে মধু ও অলিভ অয়েলের মিশ্রণ উপকারী হতে পারে। কয়েক ফোঁটা মধুর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হাতে হালকা মালিশ করুন। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে হাতের ত্বক নরম ও মসৃণ হতে পারে। আবার, ট্যান দূর করতে সয়াবিন ও হলুদের প্যাক খুব জরুরি। শুষ্ক ত্বকে সাধারণত ট্যান বেশি দেখা যায়। এ ক্ষেত্রে সয়াবিন পাউডার, দুধের সর, কাঁচা হলুদ ও গাজরের রস একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করা যেতে পারে।

    এই মিশ্রণ হাতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে ভাব কিছুটা কমতে পারে। এর বাইরে, ট্যান কমাতে আলু ও লেবুর রসও বেশ জনপ্রিয় ঘরোয়া উপায়। একটি আলুর রস বের করে তার সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর তুলোর সাহায্যে ট্যান পড়া অংশে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বিশেষজ্ঞদের মতে, এসব ঘরোয়া উপায় নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে হাতের ত্বকের উজ্জ্বলতা ফিরতে পারে। তবে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা নতুন কিছু ব্যবহারের আগে সতর্ক থাকাই ভালো।