১৫ বছরে মুখ্যমন্ত্রী-আমলাদের সই জাল হয়নি তো, প্রশ্ন তাপসের

0
26
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও আমলাদের সই জালিয়াতি করে অন্য কোনও কারবার চালানো হয়েছে কিনা প্রশ্ন তুলেছেন তাপস রায়।

শনিবার সকালে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডির অফিসাররা যায়। একজন ভিডিওগ্রাফার সহ সিআইডি আধিকারিকরা প্রায় আধ ঘণ্টা প্রাক্তন মন্ত্রীর ভবানীপুরের বাড়িতে ছিলেন। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন। এই প্রসঙ্গে শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন কারা সইজালের সঙ্গে যুক্ত, কার নির্দেশে এসব হয়েছিল এসবেরই তদন্তে করতে গিয়েছে সিআইডি।

সংশয় প্রকাশ করে তাপস রায় পাল্টা প্রশ্ন তুলেছেন এটা শুধু বিধায়কদের সই জালের বিষয় নয়, পনেরো বছরে শাসনে অনেক টেন্ডার বা বড় বড় কাজের জন্য মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রী আমলাদের সই জাল করে অন্য কিছু করা হয়নি তো।