অসংবেদনশীল-রূঢ় , তৃণমূল নেতাদের পাল্টা তাপসের স্ত্রী

0
167
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদরা যখন নির্যাতিতার পরিবারকে বেলাগাম আক্রমণে নেমেছেন, তখন তাদেরকেই পাল্টা বিঁধেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেতা তাপস পালের স্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট নন্দিতা মুখার্জি পাল বলেছেন এই ধরণের বক্তব্য অসংবেদনশীল এবং অত্যন্ত রূঢ়। তিনি বলেছেন যেভাবে। অভয়ার বাবা মা কে আক্রমণ করছেন সেটা অমানবিক, ক্ষমার যোগ্য নয়। নন্দিনী আরও বলেছেন তার লজ্জা হচ্ছে এই দলের জন্য তাঁর স্বামী প্রাণপাত করেছেন। তৃণমূলের নেতা মন্ত্রীদের লাগাতার আক্রমণের কার্যত উল্টো সুর ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের।

তিনি বলেছেন তাঁরও মেয়ে রয়েছে। সন্তানহারা বাবা-মায়ের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। যাঁরা যা বলছেন পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ছাড়া উচিত।