তোষণ-ভোটব্যাঙ্কে রাজনীতিতে অবহেলিত তারকেশ্বর: শুভেন্দু

0
123
ছবি সৌজন্যে :ফেসবুক

আগের সরকারের তোষণ আর ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে অবহেলিত ছিল তারকেশ্বর। শ্রাবণী মেলার আগে তারকেশ্বরে সন্ত সম্মেলনে যোগ দিয়ে এভাবেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তারকেশ্বরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্রে উন্নীত করাই তাঁর সরকারের লক্ষ্য সেকথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করে এবার শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হবে। পুণ্যার্থীদের জন্য শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম পর্যন্ত প্রতি ৫ কিলোমিটার অন্তর সরকারি সেবাকেন্দ্র থাকবে। যেখানে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। পুরো রাস্তা আলোয় সুসজ্জিত করার পাশাপাশি যানজট ও ট্রাফিকের বিশেষ ব্যবস্থা থাকছে।

তারকেশ্বর ডেভলপমেন্ট অথরিটি নতুন প্রশাসকের অধীনে ইতিমধ্যে দুধপুকুর সহ সংলগ্ন এলাকার প্রাথমিক সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।