গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানী ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। তিনি বলেছেন, হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি-তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি ৫ আগস্ট। অন্যদিকে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনেই এক দফায় নির্বাচন হবে । ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। জাতীয় সংসদের নির্বাচনে জুলাই আন্দোলনের ছাত্র-যুব নেতাদের একাংশের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি,এনসিপি-সহ আটটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছে জামায়াতে ইসলামী।

    এদিকে খবর,ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে বাংলাদেশে।প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে যারা এই দেশ পরিচালনা করবেন, তারা যেন আর কখনই ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন, তা নিশ্চিত করতেই এবারের গণভোট।