গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International জুনে চীন বা ভারত সফরে তারেক রহমান

    জুনে চীন বা ভারত সফরে তারেক রহমান

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তবে এই সফর চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে।

    রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন। তার সফরের বিষয়ে কার্যক্রম চালু রয়েছে।সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি,আলোচনা চলছে।

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। কোন দেশে সফর হবে তা এখনই বলা যাচ্ছে না। সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা,সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন। তিনি এখনো বিদেশ সফর শুরু করেননি।