গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইউনুসের ভিভিআইপি মর্যাদা কমালেন তারেক

    ইউনুসের ভিভিআইপি মর্যাদা কমালেন তারেক

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন অনৈতিক ভাবে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।

    ক্ষমতা ছাড়ার ঠিক দু’দিন আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা, ভিভিআইপি মর্যাদা দিয়ে সরকারি সুবিধা বহাল রাখেন তিনি।কিন্তু ইউনুসের ভিভিআইপি মর্যাদার সীমা ছ’ মাস কমিয়ে দিয়েছে তারেক সরকার। এর ফলে ইউনুসের জন্য এক বছরের বিশেষ নিরাপত্তা বাহিনীর ,এসএসএফ নিরাপত্তা সুবিধা কমে ছ’ মাস হল। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লা পান্নার সই করা নির্দেশিকায় বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসকে তাঁর দায়িত্ব হস্তান্তরের তারিখের পর থেকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করছে।এদিকে ইউনুসের শাসানকালে আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি-সহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ঢাকায়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি জাতীয় সংসদের অভিমুখে যায়।

    তারা জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি ও সংসদ সদস্যদের খোলা চিঠি প্রদান করে। মিছিলে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।