
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এরপর তিনি দোয়া ও মোনাজাত করেছেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গারিবহর। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত রয়েছেন। এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাৎব্যবস্থা জোরদার করা হয়েছে।








