
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উপদেষ্টার দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে যেতে হয়েছে। দিল্লির বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রতিমন্ত্রী মর্যাদার ওই উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি শহরে প্রবেশের অনুমতি দেয়নি।
আড়াই ঘণ্টা দিল্লি বিমানবন্দরে অপেক্ষার পর তিনি কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।এদিকে সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের, আইওআরএ-র পদস্থ কর্তাদের দু’ দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই সম্মেলনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।
দিল্লিতে প্রবেশের অনুমতি না পেয়ে মাঝরাতে বাংলাদেশ হাইকমিশন তাঁকে কলম্বোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের তুলে দেয়। সোমবার সকালে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হ’ন তিনি। ঢাকার তরফে দাবি করা হয়েছে কূটনৈতিক স্তরে উপদেষ্টার ভারত সফরের নথিপত্র দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন অফিস, ভারতের পররাষ্ট্র ও ইমিগ্রেশন দফতরকে দিয়েছিল। কিন্তু কোন পক্ষই স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কেন ওই উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তবে ওই উপদেষ্টা দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক সম্মেলনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে এসেছিলেন।
