
বিজেপিকে মমমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাংলার দল বলার দিনেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে সাক্ষাত করেছেন শুভেন্দু অধিকারী।
মালদার গাজোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেছেন হ্যাংলার দল, বাংলাকে দখল করার খুব লোভ। আক্রমণ করে বলেছেন বাংলাকে দখল করতে হবে গণতন্ত্রের মাধ্যমে দখল করো। তারই পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূলের দিল্লির কথা না ভাবলেও চলবে। বরঞ্চ রাজ্যের কথা ভাবুক। বিহারের পর বাংলাই যে বিজেপির টার্গেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সাংসদের সঙ্গে আলাদা বৈঠক করে তা কার্যত বুঝিয়ে দিয়েছেন। এসআইআর-এ আপস নয়, লড়াই করে জিততে হবে।
দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের কার্যত বিজেপি সাংসদদের ভোকাল টনিক দিয়েছেন প্রধানমন্ত্রী।





