গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারতের স্বার্থ রেখে শুল্ক পর্যালোচনা চলছে : পীযূষ 

    ভারতের স্বার্থ রেখে শুল্ক পর্যালোচনা চলছে : পীযূষ 

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় পণ্যের উপর বর্ধিত শুল্ক নিয়ে সরকার বিবেচনা করে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বৃহস্পতিবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সংসদে মন্ত্রী বলেছেন, ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট একটি প্রশাসনিক নির্দেশে বর্ধিত শুল্কের কথা ঘোষণা করেছিলেন।
    ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপে। সব মিলিয়ে ভারতের জন্য ২৬ শতাংশ অতিরিক্ত শুল্কের বোঝা চাপানো হয়। এরপর ১০ এপ্রিল প্রাথমিকভাবে শুল্কহারের মেয়াদ বৃদ্ধি করা হয় প্রথমে ৯০ দিন ও তারপর বাড়িয়ে করা হয় ১ অগাস্ট পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষণা শুল্কহার নিয়ে সরকার বিবেচনা করে দেখছে। বাণিজ্য ক্ষেত্রে এর প্রভাবকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
    পীযূষ গোয়েল বলেছেন, ভারত গত ১০ বছরে একাদশতম স্থান থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে উঠে এসেছে। এর কৃতিত্ব কৃষক ও এমএসএমই সংস্থাগুলির। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে রফা-মীমাংসার চেষ্টা করা হলেও ভারত আগে নিজের স্বার্থ বজায় রাখবে।